1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

টিজারেই সালমানের বাজিমাত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭ Time View

পরনে খয়েরি রঙের শার্ট আর নীল জিন্স। মুখে চাপদাড়ি, হাওয়া এসে এলোমেলো করে দিচ্ছে মাথার দিঘল চুল; সেই চুলে ঢেকে যাচ্ছে মুখ। হাতে শোভা পাচ্ছে সেই ট্রেডমার্ক ব্রেসলেট, কানে দুল—এমন লুকে ধরা দিয়েছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান।

সোমবার (৫ সেপ্টেম্বর) এ অভিনেতা তার ইনস্টাগ্রামে তার পরবর্তী সিনেমার টিজার প্রকাশ করেছেন। তাতে এমন লুকে দেখা যায় সালমানকে। এটি মূলত, ‘ভাইজান’ সিনেমার টিজার। নাম পরিবর্তন করে বর্তমানে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’।

টিজারে সালমানকে এমন লুকে দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। টিজারটি প্রকাশের দুই ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৬ লাখ। একজন লিখেছেন, ‘সিনেমাটি দেখার জন্য আর তর সইছে না।’ আরেকজন লিখেছেন, ‘ওয়াও!’ কোহলি নামে একজন লিখেছেন, ‘সিংহ।’ রিজা খানে লিখেছেন, ‘বাঘ।’ আরেকজন লিখেছেন, ‘ভাই ফিরছেন।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

এ সিনেমায় সালমানের বিপরীতে আছেন পূজা হেগড়ে। তা ছাড়াও অভিনয় করছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ। ফারহাদ সামজি পরিচালিত এই সিনেমা চলতি বছরে ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ