1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

বোর্ডের সঙ্গে কথা না বলেই মুশফিকের অবসর

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬ Time View

রোববার দুপুরে দেশের তামাম ক্রিকেটপ্রেমীকে রীতিমতো বিস্ময় উপহার দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিবৃতি দিয়ে এ ঘোষণা দিয়েছেন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক।

অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেননি মুশফিক। বরং মুশফিকের ফেসবুক পোস্টের পর সংবাদমাধ্যমের কাছ থেকে ফোন পেয়েই এ বিষয়ে জানতে পেরেছেন বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

মুশফিকের অবসরের প্রসঙ্গে বোর্ডের প্রতিক্রিয়া জানতে চাইলে যেনো অবাকই হন জালাল ইউনুস।

তবে আগে থেকে এ বিষয়ে না জানায়, মুশফিকের অবসরের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে বিরত থাকেন জালাল। জাতীয় দলের এ সাবেক অধিনায়ক সবকিছু চিন্তাভাবনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে আশা জালালের। সময়োচিত সিদ্ধান্ত নেওয়ায় বরং সাধুবাদই দিয়েছেন জালাল।

তিনি বলেন, ‘আমাকে বা আমাদেরকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মুশফিক। যেহেতু আমি বা আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না, তাই আমাদের আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো মানায় না।’

জালাল আরও বলেন, ‘তবে যেহেতু সে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছে, আমি তার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আমি মনে করি এটি খুবই সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে সে। তার ভবিষ্যত ক্যারিয়ারের জন্য শুভকামনা থাকবে।’

এদিকে মুশফিকের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ফেসবুকে ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগেই বিসিবিতে আনুষ্ঠানিক চিঠি দিয়ে নিজের অবসরের কথা জানিয়েছেন মুশফিক। বেলা ১১টার পর সেই চিঠি দিয়েই ফেসবুক পোস্ট করেছেন তিনি। তবে এ বিষয়ে কিছু নিশ্চিত করে জানাননি জালাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ