1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

তামিল নায়িকা-প্রযোজকের বিয়ের ছবি ভাইরাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৪ Time View

প্রযোজক রবীন্দ্রর চন্দ্রসেকরনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তামিল চলচ্চিত্র ও টিভি নাটকের অভিনেত্রী ভি জে মহালক্ষ্মী। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) তিরুপাথিতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বৃহস্পতিবার রাতে বিয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এ দম্পতি। শেয়ার দেওয়ার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। ছবিতে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় দেখা গেছে এ জুটিকে। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

অভিনেত্রী মহালক্ষ্মী তার পোস্টে লিখেছেন, ‘আমি সৌভাগ্যবান যে তোমাকে আমার জীবনে পেয়েছি। ভালোবাসা দিয়ে তুমি আমার জীবন পূর্ণ করে দিয়েছো। আমি তোমাকে ভালোবাসি।’

এদিকে, চলচ্চিত্র ও টিভি নাটকের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মহালক্ষ্মী ও রবীন্দ্রর চন্দ্রসেকরনকে শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রবীন্দ্ররের প্রযোজনায় ‘বিদিয়াম বারাই কাথিরু’ নামে একটি তামিল সিনেমায় অভিনয় করেছেন মহালক্ষ্মী। সিনেমার শুটিংয়েই তাদের দেখা ও পরিচয়। পরে যা প্রণয়ে রূপ লাভ করলো।

২০০০ সালের পর উপস্থাপক হিসেবে টিভিতে আত্মপ্রকাশ ঘটে মহালক্ষ্মীর। পরে টিভি নাটকে নাম লেখান তিনি। তামিল টিভি নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। দীর্ঘ ক্যারিয়ারে ‘বাণী রানী’, ‘অফিস’, ‘উরু কাই উসাই’সহ বেশ কয়েকটি আলোচিত সিরিয়ালে কাজ করেছেন মহালক্ষ্মী।

অন্যদিকে লিব্রা প্রোডাকশনসের ব্যানারে ‘নাতুপুনা ইনানু থেরিয়ুমা’, ‘মুরুনগাইকাই’সহ বেশ কয়েকটি আলোচিত তামিল সিনেমা প্রযোজনা করেছেন রবীন্দ্রর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ