1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

নিজের পয়সায় মদ খেয়েছি, বেশ করেছি : শ্রীলেখা মিত্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৯ Time View

নিজের জন্মদিনে বাড়িতে ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নানা পদের খাবারের পাশাপাশি মদ পানের ব্যবস্থা করেন তিনি। আর সেই পার্টিতে মদ খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন শ্রীলেখা।

বুধবার (৩১ আগস্ট) এক ফেসবুক পোস্টে এই বিতর্ক নিয়ে ক্ষোভ ঝেরেছেন শ্রীলেখা। এ অভিনেত্রী বলেন—‘আমার টাকিলা (মদ) খাওয়ার ভিডিও ভাইরাল করেছে টিএমসির ছানাপোনারা। বেচারাদের চুরির পয়সায় সস্তা বাংলা খেতে হয়তো খুব কষ্ট পেয়েছে, আমার দামি মদ খাওয়া দেখে। আহারে! নিজের বাড়িতে নিজের পয়সায় নিজের জন্মদিনে খেয়েছি, বেশ করেছি। কারোর অনুপ্রেরণায় খাই না, আর ঘোমটার নীচে খ্যামটা নাচি না, বুঝলি চোরের দল?’

এ পোস্টে শ্রীলেখাকে সমর্থন করে তার অনুরাগীরা মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘বার্থ ডে সেলিব্রেশনেও শান্তি নেই।’ তাতে অভিনেত্রীর জবাব, ‘সিরিয়াসলি মাইরি। জন্মদিনে মদ না খেয়ে গঙ্গাজল খাব যেন!’ আরেকজন লিখেছেন, ‘নিজের রোজগার করা টাকায় আনন্দ করলে লোকজনের সমস্যা তো হবেই দিদি। ঘুষ নিলে বা চুরি করলে সাতখুন মাফ হত তোমার।’

৩০ আগস্ট ছিল শ্রীলেখার জন্মদিন। এ উপলক্ষে ২৯ আগস্ট দিবাগত রাতে নিজের বাসায় ঘরোয়া পার্টির আয়োজন করেন। তার মেয়ে ছাড়াও আরো বেশ কজন কাছের মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ দিনে আনন্দে মেতে উঠেন এই অভিনেত্রী।

শ্রীলেখা আগেই ঘোষণা দিয়েছিলেন, এবারের জন্মদিনে নিজের আসল বয়স ভক্তদের জানাবেন। এ অভিনেত্রী তার কথা রেখেছেন। এদিন লাইভে এসে শ্রীলেখা বলেন—‘১৯৭২ সালের ৩০ আগস্ট আমার জন্মদিন। আমি পঞ্চাশে পা দিলাম। এজ শেমিং করতে চাও করো, আমার কিছু যায় আসে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ