1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

শ্রীলঙ্কা দলে ভালো কোনো বোলারই দেখি না : শানাকাকে সুজনের জবাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২ Time View

আফগানিস্তানের কাছে হারার পর শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, ‘আফগানিস্তানের বিশ্বমানের বোলিং আক্রমণ আছে। আমরা জানি, ফিজ (মুস্তাফিজুর রহমান) একজন ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এদের ছাড়া আর বিশ্বমানের বোলার নেই বাংলাদেশ দলে। আফগানিস্তানের সঙ্গে যদি তুলনা করি, তাহলে বাংলাদেশই সহজ প্রতিপক্ষ।

দুবাইয়ের আইসিসি একাডেমিতে আজ (বুধবার) সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ দলকে নিয়ে শানাকার করা ওই মন্তব্যের প্রসঙ্গটিও এসেছে সেখানে। সুজন বলেন, ‘দাসুন (শানাকা) কেন একথা বলেছে এটা সে-ই জানে। আফগানিস্তানের ভালো টি-টোয়েন্টি স্কোয়াড রয়েছে, এজন্যই হয়তো এমন কথা বলেছে। সে এটাও বলেছে যে, আমাদের শুধু দুজন বিশ্বমানের বোলার রয়েছে। এটা ঠিক নয়, আমি তো শ্রীলঙ্কা দলেও কোনো ভালো বোলার দেখি না। বাংলাদেশে তো দুজন আছে। সাকিব ও মুস্তাফিজের মানের বোলার শ্রীলঙ্কায় নেই। কথায় নয়, মাঠে কীভাবে খেলবেন সেটাই আসল বিষয়। দেখা যাক আগামীকাল (বৃহস্পতিবার) কী হয়। ’

টানা দুই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে আফগানিস্তান। আগামীকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের জয়ী দলই যাবে সুপার ফোরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ