1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

প্রতিটি ক্ষেত্রে বাবার পাশে ছিলেন মা : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৪৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মায়ের স্মৃতিচারণ করে বলেছেন, প্রতিটি ক্ষেত্রে বাবার পাশে ছিলেন মা। তিনি সংসারটা করতেন গুছিয়ে। প্রতিটি কাজে নিয়ম মেনে চলতেন। কোনো সময় তার মধ্যে হতাশা দেখিনি।

আজ বুধবার (৩১ আগস্ট) জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৫ আগস্টে আমরা স্বজন হারিয়েছি ঠিকই, কিন্তু দেশ হারিয়েছে তাদের ভবিষ্যৎ- এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘বাবা কখনো চিন্তাই করতে পারেননি যেকোনো বাঙালি তাঁকে (বঙ্গবন্ধু) হত্যা করতে পারে।’

মায়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘মা তার শৈশব থেকেই বাবার পাশে ছিলেন। তখন থেকেই তিনি বাবাকে সহযোগিতা করে এসেছেন। বাবা বারবার কারাগারে যেতেন। কিন্তু কখনও বাবাকে সংসারের ব্যাপারে চিন্তা করতে দেননি। তিনি সব সময় বাবাকে বলতেন- তুমি রাজনীতিতে সময় দাও, আমি সংসার দেখছি। কিন্তু তিনি যে শুধু সংসারই দেখতেন তা নয়, সংগঠনেও সময় দিতেন।’

প্রধানমন্ত্রী বলেন, নানা প্রতিকুলতায় কখনও মায়ের কোন অভিযোগ, অনুযোগ দেখিনি। যখন জীবন যেমন, তখন তিনি তা মেনে নিয়েছেন।

শেখ হাসিনা বলেন, ‘দেশ ও স্বাধীনতার জন্য আমার বাবার যে সংগ্রাম, সেই সংগ্রামের সারথি ছিলেন আমার মা। সব সময় আমার মা সাহস জুগিয়েছেন। বাবাও মায়ের সঙ্গে অনেক কথা বলতেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বারবার কারাবরণ, রাজনৈতিক আন্দোলন, ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী।

ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, জাতির পিতা মন্ত্রিত্ব ছেড়েছিলেন সংগঠনকে শক্তিশালি করার জন্য।

সরকারপ্রধান বলেন, রাজনীতি করতে হলে ইতিহাস জানতে হবে। ইতিহাসই তোমাদের পথ দেখাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ