1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

চঞ্চলকে নিয়ে ‘বড় কিছুর’ পরিকল্পনা ডিজনি+হটস্টারের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৬৭ Time View

হইচইয়ে মুক্তি পাওয়া কারাগার ওয়েব সিরিজ নিয়ে যখন বাংলাদেশ ও কলকাতার দর্শকরা তুমুল আলোচনা করছে, তখন আরেকটি বড় খবরের ইঙ্গিত পাওয়া গেল।

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার চঞ্চল চৌধুরীকে নিয়ে বড় কিছু করতে চলেছে। এমনটাই জানা গেছে ডিজনি+হটস্টারের চিফ অপারেশনস অফিসার হুজেফা কাপাডিয়ার ফেসবুক পোস্টে।

হুজেফাকে ধন্যবাদ দিয়ে পোস্টটি রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী। সেটি আবার দেখা যাচ্ছে হুজেফার অ্যাকাউন্টে।

সেই পোস্টে হুজেফা চঞ্চল চৌধুরীর কারাগার ওয়েব সিরিজের অভিনয়ের প্রশংসা করেছেন এবং এও জানিয়েছেন যে দ্বিতীয় সিজনটির জন্য তিনি অপেক্ষা করছেন।

হুজেফার যে লেখাটির জন্য ধারণা করা হচ্ছে যে ডিজনি+হটস্টার চঞ্চলকে নিয়ে বড় কোনো কাজ করতে যাচ্ছেন, সেই লেখাটি হলো এমন, ‘আপনার (চঞ্চল চৌধুরী) সঙ্গে শিগগিরই আমাদের কাস্টিং টেবিলে দেখা হবে এবং আমরা বড় কোনো পরিকল্পনা করব। নিকট ভবিষ্যতে আপনার সাফল্য কামনা করছি।’

চঞ্চলকে নিয়ে ডিজনি+হটস্টারের পরিকল্পনা কেমন? প্রোজেক্টটি কেমন হতে যাচ্ছে? ডিজনি+হটস্টার বাংলাদেশে কাজ শুরু করবে কি না? এসব নিয়ে জানতে হুজেফা কাপাডিয়াকে মেসেঞ্জারে প্রশ্ন করা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে কথা বলতে চঞ্চল চৌধুরীকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ