1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াত কখনো আলাদা হবে না : হানিফ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৫৫ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াতের জন্মই হয়েছে একই জায়গা থেকে। ওই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র থেকে। এই দুটি দল পরিচালিত হয় একই জায়গা থেকে৷ এরা কখনো আলাদা হবে না।

সোমবার (২৯ আগস্ট) রাজধানীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম বলেন, বিএনপির প্রতিষ্ঠা মেজর জিয়াউর রহমানও বাংলাদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেন। জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে কাজ করেছে৷ তার প্রমাণও সে রেখে গেছে৷ কর্নেল ফারুক এক সাক্ষাৎকারে বলেছিলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের আগে তারা দফায় দফায় জিয়াউর রহমানের সঙ্গে বৈঠক করেছে।

বিএনপির শাসনামলের কথা তুলে ধরে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত তাদের প্রতিষ্ঠাকাল থেকেই আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তারা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। ২৬ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছিল এই বিএনপি-জামায়াত। যারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছিল, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল, তারা এ বিষয় নিয়ে এখন মিথ্যাচার করে।

তিনি বলেন, হাওয়া ভবনে বসে তারেক রহমান ২১ আগস্ট হামলার পরিকল্পনা করেছিল। এখন সেই ইতিহাস উন্মোচন হয়ে গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ