1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

প্লেনে লেজার লাইট নিক্ষেপ না করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩৯ Time View

একটি প্লেন উড্ডয়নের পর থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত পাইলটকে পেরোতে হয় বেশ কয়েকটি ধাপ। প্রতিটি সেকেন্ডই তার জন্য গুরুত্বপূর্ণ। এসময় এক মুহূর্তের জন্য মনোযোগ হারালেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। অথচ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে উড্ডয়ন অথবা অবতরণের সময় পাইলটদের চোখে নিয়মিত নিক্ষেপ করা হচ্ছে লেজার লাইট। এতে তাদের সাময়িক দৃষ্টিবিভ্রম হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশংকা তৈরি হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমও প্লেন ভ্রমণে এমন অভিজ্ঞতার সম্মুখীন হন।

শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে সে অভিজ্ঞতা শেয়ার করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফেসবুকে প্রতিমন্ত্রী লেখেন, ‘ঢাকা থেকে সন্ধ্যার পরে উড্ডয়ন এবং অবতরণের সময় বিশেষ করে গাজীপুর, শফিপুর, ডেমরা অঞ্চলে এভাবে লেজার লাইট নিক্ষেপ করা হয়। এটা বিমান পরিচালনার দায়িত্বে থাকা পাইলটদের জন্য ক্ষতির কারণ হতে পারে। পরিচিত কেউ করে থাকলে তাদের এটা বুঝিয়ে বলতে হবে।

শাহরিয়ার আলমের পোস্টে অনেকেই নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এই দেশে গণ সচেতনতা বলতে কিছুই নেই। যে যার মতো চলে। এইসব লেজার লাইট যেকোনো দোকান থেকে সহজেই পাওয়া যায়। এই সব বিক্রিতে সীমাবদ্ধতা আনতে হবে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বিমান কর্তৃপক্ষের উচিত টিম গঠন করে টেলিস্কোপের সাহায্যে লোকেশন ও ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা। এরপর এদের মোটা অংকের টাকা জরিমানা করা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ