1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৫১ Time View

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে, কোনো দোকান বন্ধ থাকবে না।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম-সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা চলছে। রাত ১২টায় ওষুধের দোকান বন্ধের কোনো নির্দেশ আমরা দেইনি। ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে মেডিকেল শিক্ষা ও সেবার মান নিয়ে কাজ করা হচ্ছে। মেডিকেল কলেজ শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানের করা হচ্ছে। সাবজেক্ট হিসেবে যোগ করা হয়েছে, রোগীর সাথে কিভাবে ভালো ব্যবহার করা হবে, উন্নত চিকিৎসা দেয়া যায়, পরিস্কার পরিচ্ছন্নতার বিষয় যোগ করা হয়েছে। শিক্ষকের হার অনেক কম। অধ্যাপককের তুলনায় অর্ধেক। এটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, করোনা বুঝিয়েছে স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আসন সংখ্যা বাড়ানো হবে সরকারি ও বেসরকারি কলেজে। রিসার্চের উপর গুরুত্ব দেয়া হচ্ছে। ১০০ কোটি টাকা বাজেটে ধরা হয়েছে।

সভায় স্বাস্থ্য শিক্ষার সচিব ও অন্যান্য মেডিকেল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ