1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

মেয়ের বিয়ের সুখবর দিলেন সুনীল শেঠি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৭৬ Time View

সুখবর দিলেন বলিউড জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠি। জানালেন মেয়ে আথিয়া শেঠির বিয়ের খবর। ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে প্রেমে মজেছিলেন সুনীল কন্যা। বিয়ের আগে থেকেই মুম্বাইয়ের বান্দ্রায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকছেন তারা। তবে ভক্তরা তাদের প্রিয় জুটিকে বিয়ের পিঁড়িতে দেখার আশায় রয়েছেন।

সম্প্রতি ইটাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল বলেন, রাহুল ও আথিয়া দুজনেই তাদের বিয়ে নিয়ে ভাবছেন। তবে বিয়ে একদিনেই হয় না। তার জন্য সময় ও প্রস্তুতির প্রয়োজন। কিন্তু রাহুলের একাধিক সফর রয়েছে। এশিয়া কাপ, বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা সফর, অস্ট্রেলিয়া সফর। বাচ্চারা ছুটি পেলেই বিয়ে হবে। তাই বিয়ে করার জন্য দরকার লম্বা ছুটি। তিনি আরও বলেন, ম্যাচের মধ্যে মাত্র দুই দিনের বিরতিতে বিয়ে করা সম্ভব না। সময় হলেই বিয়ের পরিকল্পনা করা হবে।

২০২১ সালে অহন শেঠির প্রথম সিনেমা ‘তারাব’ এর প্রিমিয়ারে রাহুলের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে এনেছিল আথিয়া। এর আগে ইটাইমস নিশ্চিত করেছিল যে তাদের বিয়ে সম্ভবত ২০২৩ সালের প্রথম দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ