1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

এশিয়া কাপের ফাইনালে খেলা কঠিন হবে : সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৭৬ Time View

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে ২৩ আগস্ট। এর ৭ দিন পর আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে নিজেদের টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা। তার আগে আজ এশিয়া কাপ নিয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সাংবাদিকদের প্রশ্নের এক উত্তরে সাকিব বলেন, এশিয়া কাপের ফাইনাল খেলাটা বাংলাদেশের জন্য কঠিন হবে। অধিনায়কের বাস্তবসম্মত প্রত্যাশা, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপের দুই ম্যাচ জয়।

সাকিব বলেন, ‘(ফাইনাল) আমাদের জন্য কঠিন। বাস্তবিকভাবে আমরা যদি দুইটা ম্যাচ ভালো করতে পারি বা আগের যে দুই বছর যেমন ক্রিকেট খেলেছি বা শেষ কয়েকটা সিরিজ খেলছি, সেটার চেয়ে উন্নতি দেখাতে পারলে সেটা হবে এ টুর্নামেন্টে আমাদের জন্য অর্জন।’

বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এ টি-টোয়েন্টি তারকা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য অর্জন হবে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটার ব্যবহার করা ও ধারাবাহিক দলে পরিণত হওয়া।

সাকিব যোগ করেন, ‘আমাদের যে খেলোয়াড় আছে, সেটাকে যেন আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি। আমি বিশ্বাস করি, আমরা ভালো দল। আর এমন না যে আমরা করে দেখাইনি। যদি একবার-দুইবার করে থাকি তার মানে আমাদের ওই সক্ষমতা আছে।

‘আমাদের রিসোর্স ভালোভাবে ব্যবহার করতে পারলে আমরা এমন একটা দলে পরিণত হব যারা নিয়মিত ভালো ম্যাচ খেলে। জেতা শুরু করব। যদি হেরেও যাই তাহলে শেষ ওভারে গিয়ে হারব। যেটা দেখে বোঝা যাবে যে আমাদের উন্নতি হচ্ছে।’

বাংলাদেশের ক্যাম্পে রোববার যোগ দিয়েছেন টি-টোয়েন্টির নতুন টেকনিক্যাল কোচ এস শ্রীরাম। সাকিব সংবাদ সম্মেলনে জানান, আজই নতুন কোচের সঙ্গে এশিয়া কাপ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে।

আরব আমিরাতে যাওয়ার পর কন্ডিশনিং ও প্রস্তুতির পরবর্তী পর্যায় শুরু করবেন সাকিব-মুশফিকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ