1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

এশিয়া কাপের আগে গোড়ালির চোটে হাসান মাহমুদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৫৪ Time View

এশিয়া কাপকে সামনে রেখে শনিবার থেকে অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। আর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুতেই দুঃসংবাদ। পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন হাসান মাহমুদ।

আজ শনিবার সকাল ১০টায় অনুশীলনের সময় অ্যাঙ্কেলের চোটে মাঠ ছাড়েন এ ডানহাতি পেসার। এখন সব কিছু নির্ভর করছে এক্স-রে রিপোর্টের ওপর।

তার ভিত্তিতেই বলা যাবে, ২৭ তারিখে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে সেরে উঠবেন কি না, হাসান মাহমুদ।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, অনুশীলের সময় হাসান অ্যাঙ্কেলে চোট পান। এখন মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছে। কিছুক্ষণ পর এক্স-রে করাতে নেওয়া হবে। এরপর আসলে জানা যাবে তার বর্তমান অবস্থা। এশিয়া কাপ নিয়ে শঙ্কা কি-না সেটা এক্স-রে রিপোর্ট হাতে না পেয়ে বলা যাচ্ছে না।

দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করেন হাসান। সেখানে দারুণ পারফর্ম করে নজর কাড়েন টিম ম্যানেজমেন্টের। আর এশিয়া কাপের স্কোয়াডে নাম লেখার সৌভাগ্য হয় কিন্তু ফের ইনজুরিতে তার সৌভাগ্য হাতছাড়া হয় কি না, সেটাই এখন চিন্তার বিষয়।

কারণ, দলীয় সূত্রের খবর, হাসানের চোটের ধরন দেখে মনে হয়েছে, বিষয়টি বেশ ভুগাবে এ পেসারকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ