1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

এক মাসের মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক হবে: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪৮ Time View

এক মাসের মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এক মাস যাবৎ জিনিসপত্রের সামান্য দাম বেড়েছে। তেলের দাম, চালের দাম বেড়েছে তা আমরা স্বীকার করি। কিন্তু আমাদের জন্য এই দাম বাড়েনি।’

এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, মোড়লদের লড়াইয়ে এ সমস্যার সৃষ্টি হয়েছে। লোডশেডিং দেখা দিয়েছে। তবে আর বেশি দিন নয়! আগামী এক মাসের মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। দামও কমবে, আগের মতো ২৪ ঘণ্টা বিদ্যুৎও পাওয়া যাবে।

ব্যক্তিগত তহবিল থেকে ২৮৪ জনের মধ্যে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ গরিবের সরকার। গত ১৪ বছরে দেশে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে। সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। শিক্ষা, যোগাযোগ, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ দেশের সার্বিক উন্নয়ন-অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছে। ভয় পাবেন না। মনে সাহস রেখে শান্তিশৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে কাজ করুন।

মন্ত্রী আরও বলেন, বিএনপিসহ একটি মহল নানামুখী ষড়যন্ত্রের অপচেষ্টা করছে। জনগণ সব জানে। দেশ ও দেশের মানুষের উন্নয়ন কেবল আওয়ামী লীগই করে। কারণ বিএনপি ক্ষমতায় থাকাকালে কোনো উন্নয়ন করেনি। তারা সরকারি অর্থ লুটপাট করেছে।

এর আগে পরিকল্পনামন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত উপজেলার দুস্থ ও অসহায় ১৭৫ পরিবারের মধ্যে এক বান করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা বিতরণ এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে আনসার ভিডিপি ব্যারাক উদ্বোধন করেন। এ ছাড়া মন্ত্রী ৪ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের আমড়াতৈল থেকে নয়াবন্দর ভায়া শ্রীরামসী বাজারের রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ