1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে যাচ্ছি : মেয়র তাপস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫০ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে। এই দিনটি জাতির জন্য কলঙ্কজনক।

সোমবার (১৫ আগস্ট) সকালে বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহতদের কবরে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন ডিএসসিসি মেয়র।

এর আগে সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের শীর্ষ নেতাদের নিয়ে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর শ্রদ্ধা জানাতে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বনানী কবরস্থান। এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, ছাত্রলীগ সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজসহ সর্বস্তরের মানুষ সেখানে শায়িত শহীদদের কবরে শ্রদ্ধা জানান।

এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, কলঙ্কজনক এই দিনটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের অনেকের বিচার হয়েছে। তবে যারা দেশের বাইরে আছেন, তাদের দ্রুত ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবি জানাচ্ছি।

ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগের নেতাকর্মীরাও বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ