1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কা, নিচে চাপা পরে নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৮৮ Time View

মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একে একে ৩টি বাসের ধাক্কা লাগে। এ সময় বাসের নিচে চাপা পরে শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।

আজ রোববার দুপুর ৩টার দিকে এক্সপ্রেসওয়ের কেয়টখালি এলাকায় ঢাকামুখী লেনে বাসে যাত্রী তোলার সময় এ দুর্ঘটনা ঘটে। কিছু সময় বাস চলাচল বন্ধ থাকায় প্রায় ৩ কিলোমিটার যানজট হয়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা হলেন, তানিয়া আক্তার (২৫), সুমাইয়া (১৮), আক্তার হোসেন (৩৩), তনয় বরাল (২৩), ফেরদৌসি আক্তার (৫০), হেনারা বেগম (৬১), শিরীন সুলতানা (৩৮), মনির হোসেন (৪০), নজরুল ইসলাম (৬০), হাসানা (৩৩), গোলাম কবীর (৪৫)। তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বাসে ওঠার জন্য কেয়টখালি এলাকায় এক্সপ্রেসের পাশে অপেক্ষায় ছিলেন নিহত ওই দুজন। এ সময় ঢাকামুখী একটি বাস তাদের ওঠানোর জন্য গতি কমিয়ে আনে। এ সময় পেছন থেকে আসা সাকুরা পরিবহণ ও শরীয়তপুর পরিবহণের অপর দুটি বাস পরপর পেছন থেকে ধাক্কা দেয়।

এতে সামনে থাকা মোল্লা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশু ও ব্যক্তিকে চাপ দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হয় তিন বাসে থাকা অন্তত ২০ যাত্রী।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাফুজ রিবেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। ৩টি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ