1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে : শিক্ষামন্ত্রী দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী রাশেদ প্রধানের পিএস জনি গ্রেফতার আমরা হজযাত্রীদের খাদেম, তাদের সেবা করা আমাদের দায়িত্ব : ধর্মমন্ত্রী ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে ২০২৯ সালে টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

মেসির জোড়া ও নেইমারের গোলে বিধ্বস্ত ক্লেরমন্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৪১ Time View

ফরাসি লিগ ওয়ানের চলতি মৌসুমে মেসি-নেইমারের কাছে পাত্তাই পেলো না ক্লেরমন্ত। শনিবার (৬ আগস্ট) রাতে ক্লেরমন্তকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বিশাল জয় দিয়ে মৌসুম শুরু করলো পিএসজি। এদিনে মেসি-নেইমার ছাড়া গোলের দেখা পান আশরাফ হাকিমি ও মার্কুইনোস।

এদিকে ম্যাচের নবম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর কাউন্টার অ্যাটাকে বল পেয়ে ম্যাচের ২০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মরক্কান মিডফিল্ডার হাকিমি।

আর ৩৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোলের স্বাদ পান পিএসজির অধিনায়ক মার্কুইনিয়োস।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও মাঠে দুর্দান্ত ছিল পিএসজি। ক্লেরমন্তকে কোন ধরণের সুযোগই দেয়নি তারা। ৮০ মিনিটে নেইমারের দিকে পাস দিয়ে দৌড়ে বক্সের দিকে এগিয়ে যান মেসি। নেইমার ফিরতি পাসে বল দিলে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচের ৮৬তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের পাস থেকে বল জালে পাঠিয়ে দ্বিতীয় গোলের দেখা পান মেসি। বাকি সময় ক্লেরমন্ত কোন জবাব দিতে না পারায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ