1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

কবে মা হচ্ছেন জানালেন পরীমনি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৭৫ Time View

লাইট, ক্যামেরা থেকে ছুটি নিয়ে সন্তানের আগমনের অপেক্ষায় দিন গুণছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। নতুন অতিথিকে বরণ করার জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছেন। অনাগত সন্তানের জন্য বাহারি পোশাক, প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন এই হবু মা।

পরীমনির চোখে-মুখে মাতৃত্বের উজ্জ্বল আভা ঠিকরে পড়ছে। সবকিছু মিলিয়ে দারুণ সময় পার করছেন এই নায়িকা। তার ফেসবুকে ঢুঁ মারলে অন্তত তেমন চিত্রই দেখা যায়। কিন্তু কবে নাগাদ পৃথিবীর আলো দেখবে পরীমনির সন্তান? এবার এ প্রশ্নের উত্তর জানালেন তিনি।

গত ১ আগস্ট স্বামী শরীফুল রাজকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন পরীমনি। ডাক্তার জানিয়েছেন, পরী ও গর্ভের সন্তান সুস্থ আছে। এ বিষয়ে পরীমনি বলেন, ‘২৮ আগস্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য ডেট দিয়েছেন ডাক্তার।’

নতুন অতিথিকে বরণ করতে পরীমনির শাশুড়ি, খালাসহ অনেকেই এখন তার বাসায় অবস্থান করছেন। এর মধ্যে রাজ অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমার প্রচারের ব্যস্ত থাকলেও পরীমনিকে ঠিকই সময় দিচ্ছেন রাজ। এ বিষয়ে পরীমনি বলেন—‘সিনেমার প্রচারের ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে রাজ। সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুবই সুন্দর সময় পার করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ