1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

জিম্বাবুয়ে শিবিরে শুরুতেই মোস্তাফিজ-শরিফুলের আঘাত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৬২ Time View

টি-টোয়েন্টিতে সিরিজ হারের পর ওয়ানডেতে ফিরেই ছন্দে ফিরেছে বাংলাদেশ। টপঅর্ডারের ৪ জনের হাফসেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৩০৪ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা।

৩০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়েছে জিম্বাবুয়ে। শুরুতেই মোস্তাফিজ-শরিফুলের জোড়া আঘাতে টালমাটাল স্বাগতিকরা। প্রথম ওভারেই অভিজ্ঞ ওপেনার রেগিস চাকাভাকে হারিয়েছে তারা।

প্রথম ওভারটি করতে এসে নিজের পঞ্চম বলে উইকেটকিপার-ব্যাটার চাকাভাকে স্টাম্প উড়িয়ে দেন মোস্তাফিজুর রহমান।

অফস্টাম্পের বাইরে পিচ করে আরও বেরিয়ে যাচ্ছিল বল। চাকাভা বলের পিচে না গিয়ে জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করেন গায়ের জোরে মারার। ব্যাটের কানায় লেগে বল চলে আসে স্টাম্পে। ৬ বলে ২ রান করে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক।

পরের ওভারেই ঠিক ৫ম বলেই আবার জিম্বাবুয়ে শিবিরে আঘাত। এবার সাফল্য পেয়েছেন আরেক পেসার শরীফুল ইসলাম।

অফ স্টাম্পের বেশ বাইরে ফুল লেংথ বলটি উড়িয়ে মারার চেষ্টায় বলের নিচে যেতে পারেননি মুসাকান্দা। টাইমিংয়র গড়বড়ে বল উঠে যায় সোজা ওপরে। বৃত্তের ভেতর কাভারে সহজ ক্যাচ নেন মোসাদ্দেক হোসেন। ৫ বলে এক বাউন্ডারিতে ৪ রান করে আউট হয়েছেন মুসাকান্দা।

এ প্রতিবেদন লেখার সময় ৬ ওভারে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৩১ রান।

এর আগে হারারেতে আজ শুক্রবার দুপুরে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। আর আগে ব্যাটিং পেয়ে জ্বলে ওঠেন তামিম, লিটন, বিজয় ও মুশফিক। টপঅর্ডারের ৪ জনের হাফসেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৩০৪ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ