1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান খানের দেহরক্ষী হতে চান রাখি সাওয়ান্ত!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৮০ Time View

কিছুদিন আগেই প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান। উড়ো চিঠি দিয়ে সালমানকে হত্যার হুমকি দেয় দুষ্কৃতকারী লরেন্স বিষ্ণোই ও তার দল।

সেই চিঠিতে বলা হয়, যেভাবে পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে খুন করা হয়েছে, ঠিক সেভাবে সালমানকেও হত্যা করা হবে। দাবানলের মতো এ খবর ছড়িয়ে পড়ে। সংশয়, চিন্তা ও উদ্বেগে সরগরম হয়ে ওঠে বলিউড। শুধু বলিউডই নয়, সংশয়ে সালমান নিজেও।

নিরাপত্তার কারণে নিজের কাছে পিস্তল রাখার অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদনও করেন বলিউডের ‘ভাইজান’। তার সেই আবেদন মঞ্জুরও করেছে প্রশাসন।

সালমানকে হত্যার হুমকিতে উদ্বিগ্ন তার ভক্ত রাখি সাওয়ান্ত। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সালমান স্যার, আপনি টেনশন করবেন না। দিনরাত আমি আপনার জন্য প্রার্থনা করছি। ভারতবাসীর আশীর্বাদ রয়েছে আপনার সঙ্গে। আপনার কিচ্ছু হবে না।’

প্রয়োজনে রাখি সালমানের দেহরক্ষী হতেও প্রস্তুত। রাখির ভাষ্য, ‘প্রয়োজনে আমি সালমানের দেহরক্ষী হতেও প্রস্তুত। সালমান সামনে থাকবে, গুলি চালালে আমার গায়ে লাগবে। সাল্লু ভাইকে বুলেট ছুঁতেও পারবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ