1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

হত্যার হুমকির পর অস্ত্রের লাইসেন্স পেলেন সালমান

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৭৭ Time View

সপ্তাহখানেক আগে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করেছিলেন বলিউড অভিনেতা সালমান খান। অবশেষে সেই লাইসেন্স হাতে পেয়েছেন তিনি। সব নথি খতিয়ে দেখার পর তা তুলে দেওয়া হয়েছে অভিনেতার হাতে। এবার নিরাপত্তা নিশ্চিতে বন্দুক নিয়ে ঘুরবেন বলিউডের ভাইজান।

এর আগে সালমান খানের মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টে একটি বুলেটপ্রুফ গাড়ি দেখা গিয়েছিল। পরে জানা যায় বুলেটপ্রুফ এই ল্যান্ড ক্রুজারটি সালমানেরই। আত্মরক্ষার স্বার্থেই তিনি এই গাড়ি কিনেছেন।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, হত্যার হুমকি পাওয়ার পর থেকেই নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সালমান। তাই তার নিরাপত্তায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত জুন মাসে বলিউড অভিনেতাকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। কারণ কৃষ্ণসায়র হরিণকে দেবতা হিসেবে পুজো করে বিষ্ণোই সম্প্রদায়। আর সেই হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সালমানের বিরুদ্ধে। এরপর থেকেই সালমানকে নিজের শত্রু হিসেবে মানে লরেন্স বিষ্ণোই।

কয়েকমাস আগে সালমান খানকে তার বাড়ির বাইরে হত্যার জন্য একজন শুটারকেও পাঠিয়েছিলেন লরেন্স বিষ্ণোই। হকিস্টিক রাখার কেসে একটি কম বোরের আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সেদিন সালমানের বাড়িতে একটি প্রোগ্রাম ছিল। তাই তার বাড়ির সামনে উৎ পেতে ছিল মুম্বাই পুলিশ। ফলে সুবিধা করতে পারেনি লরেন্সের পাঠানো সেই ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ