1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেরুদণ্ড শক্ত রাখার চেষ্টা করবো: সিইসি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৪৬ Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা মেরুদণ্ড শক্ত রাখার চেষ্টা করবো। কতটুকু সফল হবো সেটা আল্লাহ জানেন। বুধবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে কৃষক-শ্রমিক-জনতা লীগের সঙ্গে সংলাপে বসে এমন মন্তব্য করেন সিইসি।

সংলাপে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ও তার দলের অন্য নেতাসহ সিইসি ও চার নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সময় পাল্টাচ্ছে, এটাই বাস্তবতা। তরুণ প্রজন্মকে রাজনীতির দায়িত্ব নিতে হবে। রাজনীতি থেকে গণতন্ত্রের বিস্তৃতি হয়েছে। গণতন্ত্র নির্বাচনের জন্ম দিয়েছে। নির্বাচন পদ্ধতির জন্ম দিয়েছে। তাই আমি মনে করি রাজনৈতিক নেতাদের যে দায়িত্ব এবং নেতাদের প্রতি আমাদের যে আস্থা, সম্মান এবং ভরসা, সেটা চলমান রাখতে চাই।

তিনি বলেন, আমরা নতজানু না করে এবং মেরুদণ্ড বাঁকা না করে শক্ত রাখার চেষ্টা করবো। কতটুকু সফল হবো সেটা আল্লাহ জানেন। আমরা সংলাপ শেষে আপনাদের বক্তব্য পর্যালোচনা করে সরকার এবং সবার কাছে পৌঁছে দেবো।

সিইসি বলেন, নির্বাচনকালে সংবিধান, আইন ও বিধি-বিধানের আলোকে আপনাদের সহায়তা নিয়ে আমরা ক্ষমতা প্রয়োগ করবো। সরকারও সহয়তা করবে বলে বিশ্বাস করি। নির্বাচনের সময় কমিশনকে সাহসিকতার সঙ্গে সক্ষমতা ও শক্তি প্রদর্শন করতে হবে বলে আপনারা বলেছেন। আমরা সে চেষ্টাটা অবশ্যই করবো। সেক্ষেত্রে আপনাদের সহায়তা ও সমর্থন লাগবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ