1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই আজ তিন ইরানি পাইলট আটকের অভিযোগ অস্বীকার করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭ আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী

ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সামান্থা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৭৬ Time View

ভারতের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দক্ষিণী সিনেমার সামান্থা রুথ প্রভু। তবে এ তালিকায় জায়গা পাননি ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। ওরম্যাক্স স্টার ইন্ডিয়া লাভস এক জরিপ এ তথ্য প্রকাশ করেছে।

এ তালিকার এক নম্বরে রয়েছেন সামান্থা রুথ প্রভু, দ্বিতীয় আলিয়া ভাট, তৃতীয় নয়নতারা, চতুর্থ কাজল আগরওয়াল, পঞ্চম দীপিকা পাড়ুকোন, ৬ষ্ঠ পূজা হেগড়ে, সপ্তম কীর্তি সুরেশ, অষ্টম ক্যাটরিনা কাইফ, নবম কিয়ারা আদভানি ও দশম স্থানে রয়েছেন ‘বাহুবলি’খ্যাত আনুশকা শেঠি। তবে এবারই প্রথম এ তালিকার দশের মধ্যে জায়গা করে নিলেন কিয়ারা আদভানি।

২০১০ সাল থেকে ওরম্যাক্স স্টার ইন্ডিয়া লাভস এ তালিকা প্রকাশ করে আসছে। শুরুতে শুধু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে এই জরিপ প্রকাশ করত। ২০১৯ সাল থেকে হলিউড, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, মারাঠি ও পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়েও জরিপ পরিচালনা করে। গত বছর থেকে ভারতীয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েও তালিকা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।

সামান্থা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’। গত ২৮ এপ্রিল মুক্তি পায় এটি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘শকুন্তলাম’ সিনেমাটি। এছাড়াও ‘ডাউন টাউন অ্যাবে’-এর পরিচালক ফিলিপ জনের ‘অ্যাগ্রিমেন্ট অব লাভ’, তেলেগু ভাষার ‘যশোদা’, ‘খুশি’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ