1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

ইন্ডাস্ট্রিতে শরীফুল রাজের মতো হিরো আরও দরকার : মিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৬২ Time View

এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘পরাণ’। বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ অভিনীত এই সিনেমাটি পেয়েছে ব্যাপক দর্শকপ্রিয়তা। এবার এক ফেসবুক পোস্টে সহ অভিনেতা রাজকে প্রশংসায় ভাসালেন মিম।

বুধবার (২০ জুলাই) রাতে দেয়া এক ফেসবুক পোস্টে মিম বলেন, কাজের সময় রাজ খুবই সিরিয়াস থাকে, মাথায় নিজের ক্যারেক্টার ছাড়া আর কিছুই থাকে না তার। অন্যসব কিছু ভুলে যায় সে। নতুনদের মাঝে এটা খুব কম দেখা যায়। কাজের সময় একবারও মনে হয়নি, পরাণ রাজের তিন নম্বর সিনেমা। সবসময়ই মনে হয়েছে, একজন অভিজ্ঞ অভিনেতার সাথে কাজ করছি। আমাদের ইন্ডাস্ট্রিতে শরীফুল রাজের মত হিরো আরও দরকার।

সিনেমা করার আগে রাজের সাথে সেভাবে পরিচয় ছিল না মিমের। সেকথা জানিয়ে পোস্টে মিম লেখেন, পরাণের রিহার্সেলের সময় রাজের সাথে প্রথম দেখা। অল্প সময়েই এমন মনে হচ্ছিল যেন তার সাথে অনেকদিনের পরিচয়। হাসি, ঠাট্টার সাথে রিহার্সেল হয়ে উঠেছিল আনন্দময়।

ব্যক্তি রাজের প্রশংসা করে মিম লেখেন, রাজ খুব সাধাসিধে একটা ছেলে, তবে ভেতরে ভেতরে বেশ চঞ্চল। রাজের মনটা অনেক ভালো। রাজ অনেক স্ট্রাগল করে আজকের এই অবস্থানে এসেছে। রাজ যখন আরও বড় কিছু হবে, তখনও তার মাঝে সেই সিমপ্লিসিটিটা থাকবে বলে আমি আশা করি, যা এখন আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ