1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফের বাড়ল সোনার দাম, ভরি কত ১৮ বছরের জঞ্জাল ১৮ মাসে পরিষ্কার সম্ভব নয় : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে : গয়েশ্বর চন্দ্র রায় আগামী বছর থেকে স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক : ক্রীড়া প্রতিমন্ত্রী অক্টোবরেই চালু হবে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান ফ্যাসিবাদ চক্রের লুটপাটের কারণে শিক্ষকদের তহবিলও রেহাই পায়নি: প্রধানমন্ত্রী বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতুতে জয়-পুতুলের সেলফিতে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৫১ Time View

পদ্মা সেতু চালুর দশদিনের মাথায়, ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে পদ্মা পাড়ি দিয়ে গোপালগঞ্জে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পথের এ যাত্রায় সেতুতে গাড়িবহরের টোল দেন সজীব ওয়াজেদ জয়। পরে মাঝ সেতুতে দাঁড়িয়ে দেখেন সৌন্দর্য।

গতকাল রোববার বেলা ১১টা ৪০ মিনিটে পদ্মা সেতু হয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়ক পথে রওনা দেন প্রধানমন্ত্রী।

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর। সঙ্গে ছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের সদস্যরা।

টুঙ্গিপাড়ায় যাওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতুতে ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কিছু সময়ের জন্য গাড়ি থেকে নামেন। এসময় তারা এক সঙ্গে ছবিও তুলেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, সকাল ৮ টা ৫ মিনিটে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্য রওনা দেন প্রধানমন্ত্রী। ৮টা ৫০ মিনিটে দিকে পদ্মা সেতুর টোল প্লাজায় টোল দিয়ে প্রধানমন্ত্রী সেতুতে কিছু সময় দাঁড়ান।

সেতু পার হয়ে সকাল সোয়া ৯টার দিকে জাজিরা প্রান্তে ফলকের সামনে কিছু সময় অবস্থান করেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ বিশ্রাম নিয়ে সোয়া ১০টার দিকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ