1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

৭ সংস্থার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চুক্তি সই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৪৯ Time View

একটি কার্যকর, দক্ষ ও গতিশীল প্রশাসনিক পদ্ধতির আওতায় সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সাতটি সংস্থার সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এপিএ চুক্তি স্বাক্ষর করা হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ যথাক্রমে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এছাড়া প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন কার্যালয়গুলোর প্রধানগণ, কার্যালয়ের মহাপরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এপিএতে স্বাক্ষর করা সংস্থাগুলো হচ্ছে- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব কর্তৃপক্ষ (পিপিপিএ), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), এনজিও এ্যফেয়ার্স ব্যুরো ও আশ্রায়ন-২ প্রকল্প।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে পিএমও সচিব এবং বিডা, বেজা, বেপজা, পিপিপিএ ও এনএসডিএ’র চেয়ারম্যানগণ, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক ও আশ্রায়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক নিজ নিজ সংস্থার পক্ষে ২০২২-২৩ অর্থবছরের জন্য এই এপিএ-তে স্বাক্ষর করেন।

অনুষ্ঠনে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, এপিএতে পুরস্কার ও শাস্তি দুটিই রাখা উচিৎ।

তিনি নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ