1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

১৬ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৫ Time View

নতুন মৌসুমের সূচি ঠিক হয়ে গেছে লা লিগার। শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম রাউন্ডেই মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ ৭ বছর পর শীর্ষ লিগে উত্তীর্ণ আলমেইরা। একই রাউন্ডে মাঠে নামা হবে বার্সেলোনারও। তাদের আতিথ্য দেবে রায়ো ভায়েকানো।

নতুন মৌসুমের সূচি নিশ্চিত করা হয়েছে ড্রয়ের মাধ্যমে। এলোমেলো ভাবে থাকা সম্ভাব্য বিকল্প থেকে ক্যালেন্ডার বাছাই করা হয়েছে। এই সূচি অনুযায়ী লিগের শুরুটা হবে আগামী ১৪ আগস্ট। চলবে সামনের বছরের ৪ জুন পর্যন্ত।

দুই জায়ান্ট বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে ১৬ অক্টোবর। ম্যাচটি অনুষ্ঠিত হবে নবম রাউন্ডে। প্রথম লেগটির ভেন্যু মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু। ন্যু ক্যাম্পে ফিরতি লেগটি হবে আগামী বছরের ১৯ মার্চ।

সামনে কাতার বিশ্বকাপ থাকায় নভেম্বরে শুরু হবে লিগ-বিরতি। ডিসেম্বরে টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই লিগ পুনরায় মাঠে গড়াবে। মৌসুমের প্রথম মার্দ্রিদ ডার্বি হবে ১৮ সেপ্টেম্বর। ওয়ান্দা মেত্রোপলিতানোয় রিয়ালকে আতিথ্য দেবে অ্যাতলেতিকো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ