1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার, মামলা ৫৯ শ্রমিককল্যাণ তহবিলে অর্থ দিল গ্রামীণফোন বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল ডেটা-নির্ভর স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার কল ড্রপ ও প্যাকেজের বিষয়ে গ্রাহকদের স্পষ্ট জানাতে হবে : আইসিটি মন্ত্রী সবকিছু ঠিকঠাক থাকলেও হাম নিয়ন্ত্রণে আসতে দুই-তিন মাস লাগবে অবশেষে জেলে পরিবারের দেখা পেলেন ইমরান খান ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে : রিজভী উত্তর সিটির রিকশা ঢুকতে পারবে না দক্ষিণে : ডিএসসিসি প্রশাসক কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসবে দেশ : কৃষিমন্ত্রী

আবারও বিবাহ অভিযান, থাইল্যান্ড যাচ্ছেন নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৭৪ Time View

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। দেশে পরিবার ও পরিচিতদের সঙ্গে ঈদ কাটাতে অভ্যস্ত তিনি। তবে এবার তা হচ্ছে না এই অভিনেত্রীর। ‘বিবাহ অভিযান-২’ সিনেমার শুটিং করতে থাইল্যান্ডে যাচ্ছেন তিনি। সেখানেই এবার ঈদ করতে হবে ফারিয়াকে।

জানা গেছে, ২০১৯ সালে টলিউডে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়েল ‘বিবাহ অভিযান ২’ নির্মাণ হচ্ছে। সেটার শুটিং করতে থাইল্যান্ড যাচ্ছেন নুসরাত ফারিয়া। সিনেমাটিতে পরিচালক বাদে আগের সবাই আছেন। এবার সিনেমাটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বলেন, ‘ছবিটির কাজ অনেক আগেই শুরু হয়েছে। আমি ইতোমধ্যে একবার থাইল্যান্ড ঘুরে এসেছি। আবারও যেতে হচ্ছে শুটিং করতে। ঈদের মধ্যেও কাজ হবে সেখানে।’

এদিকে ঈদে টেলিভিশনেও দেখা যাবে নুসরাত ফারিয়াকে। অভিনয় করেছেন ‘আইকনম্যান’ শিরোনামের একটি নাটকে। আর সিনে পর্দার জন্য দেশে মুক্তির অপেক্ষায় আছে ‘অপারেশন সুন্দরবন’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা। কাজ করেছেন কলকাতায় ‘রকস্টার’ সিনেমায়ও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ