1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

ডন থ্রি’তে একসঙ্গে অমিতাভ ও শাহরুখ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৯০ Time View

আবারও রূপালি পর্দায় ফিরবে ‘ডন’ সিনেমার সিক্যুয়াল ‘ডন থ্রি’। আর সেই সিনেমায় একসঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকে। সম্প্রতি, অমিতাভ বচ্চনের এক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। কিন্তু কী এমন পোস্ট করেলেন বিগ বি?

শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অমিতাভ বচ্চন যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে ‘ডন’-এর পোস্টারে সই করছেন তিনি। পাশে দাঁড়িয়ে শাহরুখ বিগ বি-র দিকে তাকিয়ে রয়েছেন।

ছবির ক্যাপশানে লেখা, ‘একই শিরায় ক্রমাগত বহমান…ডন’। আর তার এই পোস্ট ‘ডন-৩’ আসার জল্পনা উস্কে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু শনিবারের এই পোস্ট নয়, তার শুক্রবারের পোস্টও ছিল এই একই ইঙ্গিতবাহী। অমিতাভ বচ্চনের আগের পোস্টে উঠে এসেছিল ৪৪ বছর আগে (১৯৭৮ সাল) ‘ডন’ দেখার জন্য অগ্রীম টিকিট বুকিং-এর ছবি।

সাদাকালো ফ্রেমবন্দি ছবিটি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘ডন’-এর অগ্রীম বুকিংয়ের এই লাইন মাইল খানেক লম্বা ছিল। ১৯৭৮ সালে (১২ মে) মুক্তি পেয়েছিল এই ছবি। আজ থেকে ৪৪ বছর আগে। সেই বছরই আরও বেশ কিছু ছবি মুক্তি পেয়েছিল।

বিগ বি-র শুক্রবারের পোস্ট দেখে প্রথমে মনে হয়েছিল পুরনো দিনে ফিরে গিয়ে নস্টালজিক হয়ে পড়েছেন তিনি। কিন্তু, শনিবার আবারও ‘ডন’-এর স্মৃতিতে ফিরে যাওয়া অন্যকিছুরই ইঙ্গিত করছে। অমিতাভ ভক্তরা একপ্রকার ধরেই নিয়েছেন ‘ডন-৩’ নিয়ে ফিরছেন দুই প্রজন্মের দুই ‘ডন’ অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।

কারোর কথায় ফারহান আখতারের পরবর্তী ছবিটি হল ‘ডন-৩’। বলিউডে গুঞ্জন ডন-৩ নিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও কথা বলে ফেলেছেন পরিচালক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ