1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

আপনাদের পাশে ছিলাম, থাকবো: কাপাসিয়াবাসীকে রিমি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২
  • ১১২ Time View

‘‘ছোট বেলা থেকে আপানাদের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো।’’ _এ প্রতিশ্রুতি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমির।

বুধবার বিকেলে কাপাসিয়া উচ্চ বিদ্যালয়ের  হল রুমে আয়োজিত তার প্রথম নির্বাচনী কর্মীসভায় দেওয়া বক্তৃতায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

মাত্র ৪ মিনিটের বক্তৃতায় বঙ্গতাজ শহীদ তাজউদ্দীন-তনয়া বলেন, “বঙ্গবন্ধু ও তাজউদ্দীন একই সূত্রে গাঁথা। আমি একজন কর্মী। আমি ছোট বেলা থেকে আপনাদের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো।”

তাকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “ যে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাকে সমর্থন করেছেন তাদের ধন্যবাদ জানাই।”

“প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে কাপাসিয়াবাসীকে ধন্য করেছেন” বলেও মন্তব্য করেন রিমি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ