1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

৮ বছর পর টেস্ট দলে ফিরলেন এনামুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৬৮ Time View

আট বছরের লম্বা সময় পর টেস্ট দলে ফিরলেন এনামুল হক বিজয়। ইয়াসির আলি রাব্বির চোটের কারণে দলে ফেরার সুযোগ পান জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া তারকা ওপেনার বিজয়।

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বিজয়। লিগের ইতিহাসে রেকর্ড হাজার রানের বেশি করেই জাতীয় দলে ফিরলেন এনামুল।

২০১৩ সালের মার্চে টেস্টে অভিষেক হওয়া বিজয় মাত্র ৪ টেস্টে সবমিলে ৭৩ রান করার ‍সুযোগ পান। আট ইনিংসে ব্যাটিং করে যথাক্রমে ১৩, ১, ৩, ১৮, ৭, ২২, ৯, ও ০ রানে আউট হওয়ায় তার টেস্ট ক্যারিয়ার থমকে যায়।

২০১৪ সালের ১৩ সেপ্টেম্বরের পর কেটে গেছে ৮ বছর। দীর্ঘ বিরতির পর ফের টেস্টে ডাক পেলেন বিজয়। কিন্তু একাদশে জায়গা পাওয়া তার জন্য সহজ হবে না। মিডল অর্ডারে খেলতে হলে মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহানদের সঙ্গে লড়াই করতে হবে তাকে।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, এনামুল হক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ