1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুসলিম বিশ্বে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকার হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী বিমানে কী ঘটেছিল মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারের সঙ্গে, মুখ খুলল তার দল ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারি, অতঃপর… এডেন বিমানবন্দরে হামলা, ইয়ানবুমুখী ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের আজ মহাসপ্তমী, ঢাকের তালে মুখরিত দুর্গামণ্ডপ সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে অভিযান, সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ উদ্ধার দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

নিজেকে ‘পিটার দ্য গ্রেট’ ভাবছেন পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৫২ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার হারানো অঞ্চল ফিরিয়ে নেওয়া এবং রক্ষা করা প্রয়োজন। বৃহস্পতিবার দেশের তরুণ উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাতে রুশ প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। বক্তব্যে পুতিন নিজেকে ‘পিটার দ্য গ্রেট’র সঙ্গে তুলনা করেন।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, তরুণ উদ্যোক্তাদের সঙ্গে আলাপে পুতিন সেন্ট পিটারর্সবার্গ জয় করে নতুন রুশসাম্রাজ্য প্রতিষ্ঠা করার সঙ্গে তার ক্রিমিয়া অঞ্চল সংযুক্ত করার তুলনা করেন।

পুতিন বলেন, পিটার দ্য গ্রেট যখন নতুন রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন, তখন কোনো ইউরোপীয় দেশ তাতে স্বীকৃতি দেয়নি। সবাই এটাকে সুইডেন হিসেবে স্বীকৃতি দিয়েছিল। রাশিয়া-ইউক্রেন-বেলারুশের জনগণ (স্লাভিক পিপল) ফিনো উগ্রিকদের সঙ্গে সর্বদা একসঙ্গে বসবাস করেছে। ওই অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল।

পুতিন বলেন, তিনি (পিটার) কী করেছিলেন, অঞ্চল ফিরিয়ে নিয়ে শক্তিশালী করেছিলেন। এখন সেই কাজ তার নিজের ওপর বর্তায় বলে মন্তব্য করেন তিনি।

সম্রাট পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার রূপকার বলা হয়। তিনি ১৬৮২ থেকে ১৭২৫ পর্যন্ত সমগ্র রাশিয়া শাসন করেন।
আল-জাজিরার প্রতিবেদন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ