1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

এবার বাল্টিক সাগরে রুশ নৌবাহিনীর মহড়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪৭ Time View

ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার রাশিয়ার নৌবাহিনী বাল্টিক সাগরে মহড়া শুরু করেছে। বাল্টিক সাগরের তীরবর্তী দেশ ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদনের পরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সাগরে মহড়া শুরু করল রাশিয়া। খবর বার্তা সংস্থা এএফপির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘নৌঘাঁটি ও সমুদ্র পথের প্রতিরক্ষায় প্রশিক্ষণের জন্য’ তাদের বাল্টিক ফ্লিটের জাহাজগুলো অংশ নিচ্ছে।
কালিনিনগ্রাদের রাশিয়ান ছিটমহলের প্রশিক্ষণ স্থলেও এই মহড়া চলছে। এই মহড়ায় অংশ নিচ্ছে ৬০টি জাহাজ ও ৪০টি বিমান।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগদানের জন্য আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। এ নিয়ে মস্কোর সঙ্গে ন্যাটোর তীব্র উত্তেজনা চলছে। এরই মধ্যে বাল্টিক সাগরে মস্কোর এই মহড়ার খবর সামনে এলো।

তুরস্কের আপত্তির কারণে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান আটকে আছে। যদি তাদের আবেদন গ্রহণ করা হয়, তাহলে রাশিয়াই হবে বাল্টিক সাগর তীরবর্তী একমাত্র ন্যাটো জোটের বাইরের দেশ। এর আগে চলতি মাসের শুরুতে প্রশান্ত মহাসাগরে রাশিয়ার মহড়া শুরু করেছিল রাশিয়ার প্যাসিফিক ফ্লিট। সপ্তাহব্যাপী এই মহড়ায় ৪০টি জাহাজ ও ২০টি বিমান অংশ নিয়েছিল বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ