1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৫৯ Time View

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে ক্যারিবীয় দলে থাকছে তিন নতুন মুখ। তবে বিরতি চাওয়ায় এ সিরিজে থাকছেন না তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার।

দলের তিন নতুন মুখ হলেন উইকেটরক্ষক ব্যাটার ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি ও পেসার অ্যান্ডারসন ফিলিপ। থমাস ও মোতি এরই মধ্যে ক্যারিবীয়দের হয়ে সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তবে কোনো ফরম্যাটেই অভিষেক হয়নি ফিলিপের।

হোল্ডারের অনুপস্থিতির বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিবৃতিতে বলা হয়েছে, ‘অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে রাখা হয়নি কারণ বিশ্রাম ও পুনর্বাসনের জন্য বিরতি চেয়েছে সে। যে কারণে বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটের দলেই থাকছেন না তিনি।’

এ ছাড়া প্রাথমিকভাবে দলে রাখা হয়নি তারকা পেসার কেমার রোচকে। ইংল্যান্ড কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তবে তাকে দলে নেওয়ার পথ খোলা রেখেছে ক্যারিবীয়রা। বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিটনেস টেস্ট নেওয়া হবে রোচের। পাস করলে স্কোয়াডে ১৩তম সদস্য হিসেবে ঢুকবে।’

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে জেতা টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন শামার ব্রুকস ও ভিরাসামি পারমল। ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়া রস্টন চেজ ও জোমেল ওয়ারিকানকে দেখা যাবে সিরিজকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে।

আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগায় হবে সিরিজের প্রথম টেস্ট। পরে ২৪ জুন থেকে সেইন্ট লুসিয়ায় মাঠে গড়াবে পরের ম্যাচটি। এর আগে শুক্রবার (১০ জুন) থেকে হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের স্কোয়াড
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমান বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস ও ডেভন থমাস।
রিজার্ভ : ত্যাগনারায়ন চন্দরপল ও শেরমন লুইস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ