1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুসলিম বিশ্বে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকার হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী বিমানে কী ঘটেছিল মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারের সঙ্গে, মুখ খুলল তার দল ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারি, অতঃপর… এডেন বিমানবন্দরে হামলা, ইয়ানবুমুখী ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের আজ মহাসপ্তমী, ঢাকের তালে মুখরিত দুর্গামণ্ডপ সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে অভিযান, সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ উদ্ধার দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

মাঙ্কিপক্স আক্রান্ত ১ হাজার ছাড়িয়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৫২ Time View

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্সে আক্রান্ত মহামারির দেশগুলোর বাইরের দেশগুলোতেও এখন মাঙ্কিপক্স বাস্তব ঝুঁকি হয়ে উঠেছে বলে বুধবার সতর্কতা জারি করে বলেছে, এই রোগ ছড়ানো দেশগুলোয় আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসিস বলেছেন, জাতিসংঘের এই সংস্থা এখনো মাঙ্কিপক্সের বিরুদ্ধে গণ টিকা দেয়ার সুপারিশ করেনি এবং এই রোগে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।

টেড্রোস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অ-স্থানীয় (আফ্রিকার বাইরে নতুন করে সংক্রমিত দেশগুলো) দেশগুলোতে মাঙ্কিপক্স এখন বাস্তব ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।’

জুনোটিক (প্রাণী থেকে মানবদেহে সংক্রমিত রোগ) রোগটি আফ্রিকার নয়টি দেশের মানুষের মধ্যে স্থানীয় মহামারি হিসেবে রয়েছে তবে গত মাসে নতুন করে অনেকগুলো দেশে বেশীর ভাগ ইউরোপে দেশে রোগটি ছড়িয়ে পড়ে এবং বিশেষ করে ব্রিটেন, স্পেন ও পর্তুগালে রোগটি বেশী ছড়ায়।

টেড্রোস বলেন, ‘২৯টি দেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মাঙ্কিপক্সে ১ হাজারের বেশি আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোন দেশ থেকে মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুধু পুরুষদের মধ্যে নয়, যারা পুরুষদের সাথে যৌন সম্পর্ক করে তাদের মধ্যে এই রোগের সংক্রমণ দেখা যায়। অনেক দেশ অন্যদের মধ্যে সংক্রমণের রিপোর্ট করেছে, তাদের মধ্যে কিছু নারী রয়েছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ