1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

নিউইয়র্কে ২১ বছরের নিচে কেউ অস্ত্র কিনতে পারবে না

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪০ Time View

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার পর দেশটির প্রথম অঙ্গরাজ্য হিসেবে আধাস্বয়ংক্রিয় রাইফেল কেনায় নতুন বয়সসীমা নির্ধারণ করেছে নিউইয়র্ক।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল আধাস্বয়ংক্রিয় রাইফেল কেনার বয়স বাড়িয়ে ১৮ থেকে ২১ বছর করেছেন।

টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ২১ জন এবং বাফেলোর একটি সুপারমার্কেটে বর্ণবাদী হত্যাযজ্ঞের ঘটনার পর নিউইয়র্ক অস্ত্র আইন কঠিন করার অংশ হিসেবে এমন পদক্ষেপ গ্রহণ করল।

ক্যাথি হোচুল অস্ত্র আইন সংস্কারের এক প্যাকেজের অনুমোদন দেন, যা গত মাসের বন্দুক হামলায় ১০ কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার প্রেক্ষাপটে অঙ্গরাজ্য সিনেট পাস করে। দেশটিতে একের পর এক হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নেওয়া হলো।

দেশটিতে বারবার বন্দুক হামলার ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার জন্য জোর দাবি ওঠে। বর্তমানে আধাস্বয়ংক্রিয় অস্ত্র কেনার অনুমতি পাওয়ার ক্ষেত্রে ক্রেতার কমপক্ষে ২১ বছর বয়স হতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বছরের ছেলের গুলিতে বাবার মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ওই ব্যক্তির বাড়িতে গুলিভর্তি একটি বন্দুক ছিল। তবে বন্দুকটি অরক্ষিত অবস্থায় ছিল। তার দুই বছর বয়সী ছেলে সেই বন্দুক হাতে নিয়ে ভুলবশত সেখান থেকে গুলি ছোড়ে।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ