1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

বিজয়ের হাসিতে তাহসানের হাতে বিশ্বকাপ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৮১ Time View

আগামী নভেম্বরে মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। তার প্রস্তুতি চলছে এখন। তবে বাংলাদেশ কখনো বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে না পারলেও এ দেশে বিশ্বকাপের সময় উত্তেজনা থাকে সবসময়। তাই বিশ্বকাপের টফি নিয়েও থাকে আগ্রহ। সেই টফি এবার এলো বাংলাদেশে।

বুধবার (৮ জুন) সকালে বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি। বাংলাদেশ সময় সকাল সোয়া ১১টার পর সোনারঙা ট্রফিটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে এটি নিয়ে যাওয়া হয় ঢাকার হোটেল রেডিসনে। সেখানে শিরোপাটির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন অনেকে।

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সামনে দেখা গেল সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানকে। নেট মাধ্যমে পাওয়া ওই ছবিতে দেখা যায়, তাহসান বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়িয়ে বিজয়ী চিহ্ন দেখাচ্ছেন। সম্ভবত কোকাকোলার বিজ্ঞাপনী সংস্থার পক্ষ থেকে জনসাধারণের জন্য ট্রফি দেখার সুযোগ করে দেওয়া হবে আগামীকাল। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আড়াই হাজার নির্বাচিত দর্শক হোটেলে রেডিসনে বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবেন। বিকেলে বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হবে আর্মি স্টেডিয়ামে। সেখানে কোকা কোলার আয়োজনে হবে জমকালো এক কনসার্ট।

২০১৩ সালের আবারও ঢাকায় আজ এসেছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। বিমানবন্দর থেকে ট্রফিটি রেডিসন ব্লু হয়ে বিকালে রাষ্ট্রপতি ও সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে যাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ