1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

গমের ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ আগস্ট, ২০১২
  • ১৩৫ Time View

টাঙ্গাইল সদর উপজেলায় মঙ্গলবার একটি গমের ট্রাক থেকে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব।

এ সময় ট্রাকের চালক, সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করে মামলা করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকার গোলচত্বর চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

ট্রাক চালক চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ থেকে গম বোঝাই ট্রাকে করে এই ফেনসিডিল ঢাকায় নিয়ে যাচ্ছিল মোটা অংকের টাকার চুক্তিতে।

আটকরা হলেন ‘ফেনসিডিল ব্যবসায়ী’ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোচেক পাড়ার মেরাজুল ইসলাম কালু (২৫), ট্রাকচালক পাবনা সদরের রাধানগরের ইলেজার হোসেন (৫০) ও সহকারী একই উপজেলার বালিয়াহাট চকজয়নপুর গ্রামের আহাদ আলী (৩০)।

র‌্যাব কর্মকর্তা আরো বলেন, তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ