1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৫১

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৫৮ Time View

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৩ জুন) সকাল ছয়টা থেকে শনিবার (৪ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২ হাজার ৩২০ পিস ইয়াবা, ৪২৬ গ্রাম হেরোইন, ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১০৫ বোতল ফেন্সিডিল ও ৪০টি চেতনানাশক ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা করা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ