1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

রাতে মহাদেশকে জেতানোর লড়াইয়ে নামছে আর্জেন্টিনা-ইতালি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৫৯ Time View

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের রেশ না কাটতেই বাংলাদেশ সময় আজ রাতেই তারার মেলা বসবে ইংল্যান্ডের ওয়েম্বলিতে। যেখানে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে লাতিন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় চ্যাম্পিয়ন ইতালি।

আর্জেন্টিনা-ইতালির মধ্যেকার ম্যাচটি শুরুতে নিয়মরক্ষার ম্যাচ মনে হলেও যতই দিন গড়িয়েছে বেড়েছে উত্তাপ। বিশেষ করে ফিফার স্বীকৃতি পাওয়ায় ‘ফাইনালিসিমা’ নামের এই ম্যাচের গুরুত্বও এখন বেড়ে গেছে। এই ম্যাচটি অতিরিক্ত সময়ে খেলা গড়াবে না। ৯০ মিনিট পরই সরাসরি পেনাল্টি শুটআউটে চলে যাবে খেলা।

গত বছরের কোপা আমেরিকা শিরোপা জয়ের পর এবার মেসির সামনে জাতীয় দলের হয়ে আরেকটি শিরোপা জেতার হাতছানি।

বিশ্বকাপ সামনে রেখে এই ম্যাচকে পাখির চোখ করেছেন মেসিরা। ব্যাপারটি জানিয়েছেন তিনি নিজেই, ‘এটা নিছক একটা ম্যাচ নয়; ফিফা স্বীকৃত প্রতিযোগিতা। আর্জেন্টিনার মানুষ ও সমর্থকদের জন্য আরেকটি শিরোপা আনতে যাচ্ছি।’

দারুণ কিছু পরিসংখ্যান সঙ্গী করে আজটা ম্যাচটা খেলতে নামবে আর্জেন্টিনা। গত মার্চে সর্বশেষ খেলা ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ড্র করলেও ২০১৯ সালের জুলাই মাস থেকে অপরাজিত আছে আলবেসিলেস্তেরা। ইতালির বিপক্ষেও এই ধারাবাহিকতায় ছেদ চাইবে না মেসির আর্জেন্টিনা।

এক বছর ধরে রোলারকোস্টার রাইডে নানা ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে ইতালি। বাছাইপর্বের বাধা পেরোতে না পেরে আবার বিশ্বকাপে দর্শকের ভূমিকায় থাকতে হবে তাদের। তাই নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতেও ইতালির কাছে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ম্যাচটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ