1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ: অর্থমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণ ও দেশে স্থিতিশীলতায় ৯ দফা প্রস্তাবনা দিলো জামায়াত শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রীর পদত্যাগ এত বড় শাস্তি আমরা পাচ্ছি শুধু জনগণের প্রতি দায়বদ্ধ বলে : অর্থ উপদেষ্টা সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান হরমুজ প্রণালির নিরাপত্তা পুনরুদ্ধারে সহায়তা করতে প্রস্তুত অস্ট্রেলিয়া হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত আর্থিক খাতের ‘নাজুক’ দশা উত্তরণে দুই বছরের ‘কুশন’ চায় সরকার: অর্থমন্ত্রী

বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের পর যা বললেন মুুমিনুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৪৫ Time View

মুমিনুল ইসলামের নেতৃত্ব নিয়ে প্রশ্ন অনেকদিন ধরেই। শ্রীলঙ্কা সিরিজে ব্যাটে হাতে টানা ব্যর্থ মুমিনুল, বলা হচ্ছিল অধিনায়কত্বের চাপ নিতে পারছেন না তিনি। অবশেষে তিনি নিজেই সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করলেন।

টেস্ট অধিনায়কত্ব ইস্যুতে কথা বলতেই আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় যান মুমিনুল।
সেখানেই বোর্ড প্রধানের সঙ্গে আলোচনা শেষে নিজের সিদ্ধান্তের কথা জানান এই বাঁহাতি ব্যাটার।

মুমিনুল বলেন, ‘ওরকম কিছু না, আমি বলেছি শুধু যে অধিনায়ক হিসেবে আমি দলে অবদান রাখতে পারছি না। আমার কাছে মনে হয় এই মুহূর্তে কাউকে দায়িত্ব দেওয়া উচিৎ। আমিতো বলে আসছি এখন ওনারা কী সিদ্ধান্ত নেয় ওনাদের ব্যাপার। আপাতত আমি চাচ্ছি ব্যাটিংয়ে মনোযোগ দিতে, আমার জন্য ভালো। সামনে বোর্ড মিটিং আছে, ওখানে ওনারা সিদ্ধান্ত নেবে। যখন আপনি ভালো খেলবেন দল খারাপ করলেও মোটিভেট করতে পারবেন। আমিও ভালো খেলতে পারছি না, দলও ভালো করছে না। এই সময়ে অধিনায়কত্ব করা খুবই কঠিন। ‘

শোনা যাচ্ছে, টেস্ট দলের নেতৃত্বে আসতে পারেন সাকিব আল হাসান। সাকিব অধিনায়ক হলে নেতৃত্বে আসতে পারেন ফর্মে থাকা লিটন দাসও। অনেক দিন ধরেই বাংলাদেশের কোনো ফরম্যাটেই সহ-অধিনায়ক নেই। তবে এবার লিটন পেতে পারেন আনুষ্ঠানিক দায়িত্ব। এসব ব্যাপারেই সিদ্ধান্ত হবে আগামী ২ জুনের বোর্ড সভায়।

অধিনায়ক হিসেবে ১৭টি ম্যাচে মাঠে নেমেছেন মুমিনুল। এই ম্যাচগুলোতে করেছেন ৯১২ রান। তার ৫০ ছোঁয়া ব্যাটিং গড় নেমে এসেছে ৩১.৪৪ এ। মুমিনুলের নেতৃত্বে তিন ম্যাচে জিতেছে বাংলাদেশ, দুই ম্যাচ ড্র আর বাকি ১২ ম্যাচেই হেরেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ