1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

কোহলি-অশ্বিন ভালো আম্পায়ার হতে পারবে: সাইমন টফেল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৭০ Time View

রিভিউ সিস্টেম চালু হওয়ার পর প্রযুক্তির কল্যাণে ক্রিকেট মাঠে আম্পায়ারদের কাজ কিছুটা সহজ হয়েছে, কমেছে ভুলের হার। তবু আম্পায়ারিং সবসময়ই বড় চ্যালেঞ্জিং কাজ। কেননা পুরোটা সময় একইভাবে মনোযোগ ধরে রেখে পরিচালনা করতে হয় ম্যাচ। যেখানে ভুলের কোনো জায়গা নেই।

আলিম দার, কুমার ধর্মসেনাসহ অনেক সাবেক ক্রিকেটার আম্পায়ার হিসেবেও সফল ক্যারিয়ার গড়েছেন। তেমনি বর্তমান খেলোয়াড়দের মধ্যেও অনেকের মধ্যে রয়েছে ভালো আম্পায়ার হওয়ার সম্ভাবনা- এমনটিই মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেল।

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা আম্পায়ার হিসেবে ধরা হয় টফেলকে। মাত্র ১৩ বছরের আম্পায়ারিং ক্যারিয়ারেই টানা পাঁচ বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতার নজির রয়েছে তার। সেই টফেলের মতে, বিরাট কোহলি বা রবিচন্দ্রন অশ্বিনরা ভবিষ্যতে ভালো আম্পায়ার হতে পারবেন।

নিউজ৯ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে টফেল বলেছেন, ‘আম্পায়ারিং করার জন্য আপনার অবশ্যই তীব্র ইচ্ছা ও ব্যক্তিত্ব থাকতে হবে। মরনে মরকেলসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি আমি, যারা আম্পায়ার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে এটি সবার জন্য নয়।’

এসময় তিনি আরও যোগ করেন, ‘ভিরেন্দর শেবাগকে আম্পায়ারিংয়ে দেখতে পছন্দ করবো। এমনকি বিরাট কোহলি বা রবিচন্দ্রন অশ্বিনও এই দায়িত্ব নিতে পারে। বর্তমানে খেলাটির সকল আইন ও নিয়মকানুন সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে তাদের।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ