1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

বলিউড-দক্ষিণি বিতর্ক নিয়ে যা বললেন অক্ষয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৭৮ Time View

ভারতের দক্ষিণি সিনেমা বলিউডের ঘাড়ে নিশ্বাস ফেলছে। সাম্প্রতিক দক্ষিণি ‘আরআরআর’, ‘কেজিএফ : চ্যাপ্টার টু’, ‘পুষ্প : দ্য রাইজ’ সিনেমারগুলোর বক্স অফিস রেকর্ড অন্তত তা-ই বলে। তবে কি ভারতের সবচেয়ে বড় সিনেমার বাজার বলিউডের একক রাজত্ব শেষ হতে চলেছে?

অন্তর্জালে ভক্ত থেকে শুরু করে দুই ইন্ডাস্ট্রির তারকারাও মাঝে মাঝে জড়িয়ে পড়েন এই বিতর্কে। বলিউড সুপারস্টার অক্ষয় কুমার এই বিতর্কের অবসান চাইছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছেন, ‘আমি এই বিভাজনে বিশ্বাস করি না। আমি ঘৃণা করি যখন কেউ সাউথ ইন্ডাস্ট্রি বা নর্থ ইন্ডাস্ট্রি বলে। আমরা সবাই একই ইন্ডাস্ট্রির। আমি মনে করি, আমাদের এই প্রশ্ন করা বন্ধ করা উচিত।’

এই বিতর্ক প্রসঙ্গে সুপারস্টার আরও যুক্ত করেছেন, ‘এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এভাবে ব্রিটিশেরা আমাদের ভাগ করেছে, তারা আমাদের আক্রমণ করেছে ও আমাদের শাসন করেছে। সেটা থেকে আমরা শিক্ষা নিয়েছি বলে মনে হয় না। আমরা এখনও এটা বুঝতে পারছি না। যেদিন আমরা বুঝব যে আমরা সবাই একই ইন্ডাস্ট্রির, তখন আরও ভালো কিছু হবে বলে মনে হয়।’

বলিউড-দক্ষিণি বিতর্কে সবশেষ আলোচনায় ছিলেন তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবু। বলিউড নিয়ে একপ্রকার ‘তাচ্ছিল্য’ প্রকাশ করেছিলেন এই তারকা। পরে অবশ্য বলেছেন, মজা করে ওই কথা বলেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ