1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

শেষ ম্যাচেও গোল, চোখের জলে বিদায় নিলেন ডি মারিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৫৮ Time View

এই মৌসুম শেষেই পিএসজিকে বিদায় জানাবেন অ্যাঞ্জেল ডি মারিয়া- এটা আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে প্যারিসে আসার পর সাতটি মৌসুম এখানে কাটিয়েছেন ডি মারিয়া। অবশেষে মেটজের বিপক্ষে শেষ ম্যাচটিও খেলে ফেললেন তিনি।

শেষ ম্যাচে গোল করলেন, করালেন। সর্বশেষ চোখের জলে ভেসে সমর্থকদের বিদায় জানালেন আর্জেন্টাইন এই তারকা। তবে ডি মারিয়ার অশ্রুভেজা বিদায় চাপা পড়ে গেছে নতুন চুক্তি করে হ্যাটট্রিক করা এমবাপের কৃতিত্বের কাছে।

রিয়াল মাদ্রিদ, ম্যানইউ হয়ে পিএসজিতে আসেন ডি মারিয়া। গত সাতটি মৌসুম এখানে সমর্থকদের সঙ্গে কত হাসি-কান্না ভাগাভাগি করে নিয়েছেন, বিদায় বেলায় এ কারণে আবেগে বাঁধ দিতে পারেননি তিনি।

বিদায়ের সময় কাঁদছিলেন পিএসজির ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা এই ফুটবলার। তার চোখের পানিতে ভেসেছে পিএসজির সমর্থকদের চোখও।

বিদায় বেলায় ডি মারিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি, ‘আমাদের ক্লাবকে সব অবস্থায় প্রতিনিধিত্ব করা নিখুঁত একজন ফুটবলার হিসেবে ডি মারিয়াকে মনে রাখবে সমর্থকরা।’

পিএসজির হয়ে বিদায়ী ম্যাচেও ডি মারিয়া ৬৭তম মিনিটে একটি গোল করেন। মেৎজের বিপক্ষে পিএসজি জিতেছে ৫-০ ব্যবধানে। আগামী মৌসুমে আর্জেন্টাইন এই মিডিও কোথায় খেলবেন, তা এখনো নিশ্চিত নয়। যদিও জুভেন্টাসে যাওয়ার গুঞ্জন রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ