1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

শিগগিরই রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপ : সিইসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪৯ Time View

বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে শিগগিরই সংলাপে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ শুক্রবার সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকা জেলার সিনিয়র নির্বাচন অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি বলেন, আমরা কাজ করে যাচ্ছি অনেক কাজ আমাদের হাতে রয়েছে। আজকে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হলো। এমন আরও অনেক কাজ রয়েছে। অচিরেই বিএনপিসহ সব দলকে আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হবে। এটা আগামী দুই-এক মাসের মধ্যেই হবে।

ইভিএমের সক্ষমতা আরও বাড়ানোর জন্য কী করছে নির্বাচন কমিশন এমন প্রশ্নে কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএমের সক্ষমতা কতটুকু দরকার এবং ইভিএম নিয়ে আরও কিছু সভা সেমিনার করবো। তারপরে আমরা ইভিএম সক্ষমতা বাড়ানোর জন্য চিন্তা করবো। এ মুহূর্তে আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না।

ইভিএমে ৩০০ আসনে সক্ষমতা সম্ভব কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন বলা সম্ভব নয়। তবে সামনে আলোচনার মাধ্যমে বোঝা যাবে। এ ছাড়া নির্বাচন কমিশনকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হবে।

সিইসি বলেন, ভোটাধিকার প্রয়োগ কিন্তু এখনো আমাদের নাগরিক দায়িত্ব। দায়িত্ব জিনিসটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। নির্বাচন হচ্ছে আমি ভোটকেন্দ্রে যাব না, আমাকে কেউ জোর করে নিয়ে যাবে না এটা ঠিক। কিন্তু আমার মধ্যে যদি সঠিক দায়িত্ববোধ টুকু থাকে। এতটুকু বুঝতে হবে আমি পরিচালিত হবো, আমার নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার উপজেলা চেয়াম্যান মুন্জুরুল আলম রাজীব ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ