1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

বৃষ্টির কারণে আধঘণ্টা দেরিতে শুরু চতুর্থ দিনের খেলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৯২ Time View

সকালে চট্টগ্রামে বৃষ্টির কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। সকাল ১০টায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে আধঘণ্টা পিছিয়ে এখন সাড়ে ১০টায় মাঠে নামেন খেলোয়াড়েরা। সকাল ১০টায় আম্পায়াররা মাঠের অবস্থা পর্যবেক্ষণের পর ম্যাচ শুরুর নতুন সময় জানিয়েছেন।

৩ উইকেটে ৩১৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবে বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের চেয়ে এখনো ৭৯ রানে পিছিয়ে আছে টাইগাররা। তৃতীয় দিন শেষে লিটন দাস ও মুশফিকুর রহিম যথাক্রমে ৫৪ ও ৫৩ রানে অপরাজিত ছিলেন।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ রানের লড়াকু ইনিংসে চড়ে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৩৯৭ রানের পাহাড় গড়ছিল শ্রীলঙ্কা। ১৫ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরে ৬ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চারশ ছোঁয়ার আগে বেঁধে ফেলতে অবদান রেখেছিলেন অফ স্পিনার নাঈম হাসান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে তামিমের অপরাজিত শতক ও জয়-লিটন-মুশফিকের অর্ধশতকে এখন চালকের আসনে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ