1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

নতুন ধানের জাত সংরক্ষণে ফলন বৃদ্ধি করতে হবে : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৫০ Time View

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশের মানুষ ভাত খেতে পছন্দ করে। আমাদের প্রধান খাদ্য ভাত। কৃষিবিজ্ঞানীরা মানুষের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে জিংক, আয়রনসহ নানা পুষ্টি উপাদান সংযুক্ত করে ধানের নতুন জাত উদ্ভাবন করেছেন। এর মধ্যে বঙ্গবন্ধু ধান ১০০ উল্লেখযোগ্য।

নতুন ধানের জাত সংরক্ষণে ফলন বৃদ্ধি করতে হবে। যেন এই ধানের জাত সর্বত্র ছড়িয়ে দেওয়া যায়।

রবিবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), আঞ্চলিক কার্যালয় কুমিল্লার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠানের প্রধানদেরকে ব্রি ধান ৮৪, ব্রি ধান ৮৮, ব্রি ধান ৮৯ এবং ব্রি ধান ৯২-এর বীজ উৎপাদন করে ধানের ফলন বৃদ্ধি করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি। বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ধান ১০০ উৎপাদনের প্রতি বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. বেনজির আলম, ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান, ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ