1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

বিনা পারিশ্রমিকে অভিনয়ে ক্যাটরিণা কাঈফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১২
  • ১৮৭০ Time View

বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে যারা বর্তমানে ফিল্ম ইন্ডাষ্ট্রিতে রাজত্ব করছেন তাদের মধ্যে অন্যতম নাম ক্যাটরিণা কাঈফ। নতুন ছবিতে নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য পরিচালকদের পছন্দের তালিকার শীর্ষে থাকে ক্যাটরিণা কাঈফের নাম। শীর্ষস্থানে জায়গা করে নিয়ে ক্যাটরিনা কাজের বিনিময়ে চড়া পারিশ্রমিকও নিচ্ছেন। সে ক্যাটরিণা বিনা পারিশ্রমিকে কোন ছবিতে অভিনয় করছেন বিষয়টি বিশ্বাসযোগ্য না হলেও সত্যি।

ব্রিটিশ বংশভূত বলিউডের অভিনেত্রী ক্যাটরিণা কাঈফ অভিনয়ের পাশাপাশি কোমল হৃদয়ের অধীকারী। মানবপ্রেমী ক্যাটরিনা তা প্রমান দিয়েছেন তার মেকআপ আর্টিস্ট সুভাস সিংয়ের প্রডাকশনে নতুন ছবিতে বিনা পারিশ্রমিকে অভিনয়ে রাজী হয়ে।

সুভাস সিংয়ের নতুন প্রডাকশন হাউজ ‘হারি ওম সাই’ কিছুদিন আগে উদ্ভোধন করেছেন। নতুন প্রডাকশন হাউজের আওতায় তিনি ছবি নির্মানের কাজ শুরু করছেন। ২০০৭ সালের গেরার্ড বাটলার ও হিলারি সঙ্ক অভিনিত ‘ আই লাভ ইউ‘ ছবিটির হিন্দী ভার্সন নিমার্নের মধ্য দিয়ে নতুন ছবিটির পরিকল্পনা করছেন। আর এ ছবিতে মূল চরিত্রে অভিনয়ে ক্যাটরিনাকে প্রস্তাব জানালে তিনি রাজী হয়ে যান এবং নিজের ইচ্ছেতেই বিনা পারিশ্রমিকে অভিনয় করবেন বলে জানান।

সুভাস বলেন, ক্যাটরিনা আমার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এবং পারিশ্রমিক না নিয়ে অভিনয়ে রাজী হয়ে আমাকে অনেক সহযোগীতা করেছেন। ছবিটির নাম এখনও ঠিক করিনি। তবে ছবিটি পরিচালনার দায়িত্ব দিয়েছি আজিজ মির্জাকে। ক্যাটরিণার বিপরীতে নায়ক চরিত্রে ছবিটিতে কে অভিনয় করেছেন তা চুড়ান্ত হয়নি। জন আব্রাহাম ও রনবীরকে চরিত্রটির জন্য প্রস্তাব করলে তারা অসম্মতি জানিয়েছেন। তাই নায়ক চরিত্রটি চুড়ান্ত হলে ছবিটির কাজ শুরু করবো।’

বলিউডের ব্যস্ততম নায়িকা ক্যাটরিণা তিন খানের বিপরীতে অভিনয় করছেন এবছর। সালমানের বিপরীতে ‘এক থা টাইগার’, আমির খানের বিপরীতে ‘ ধুম টু’ এবং শাহরুখের বিপরীতে ইয়াশ চোপড়ার পরিচালিত নাম ঠিক না করা নতুন ছবির শুটিং করছেন ক্যাটরিনা কাঈফ। বড় এ তিনটি প্রজেক্টে শুটিংয়ের কাজ এ বছরই শেষ করবেন তিনি।

সুভাস আরও বলেন, বড় তিনটি প্রজেক্টের কাজ শেষ করে ক্যাটরিণা তিন মাস বিশ্রামে যাবেন। বিশ্রাম শেষে ক্যাটরিণার সম্মতি অনুযায়ী নতুন ছবিটির শুটিংয়ের সময় ঠিক করা হবে। ক্যাটরিণাকে সঙ্গে নিয়ে আমার প্রথম ছবি দর্শকরা আনন্দে উপভোগ করবে আশা করছি। ক্যাটরিণার এ সহযোগীতায় আমি তার কাছে কৃতজ্ঞ।’

ক্যাটরিণার মানবপ্রেম এটাই প্রথম নয়। এর আগেও তার এক কর্মীকে তিনি সহযোগীতা করেছিলেন। ২০১১ সালে তার হেয়ার ড্রেসার রমীলা মানজ্রেকারের প্রডাকশনে ‘ম্যায় ক্রীশ হু’ ছবিতে অভিনয় করেছিলেন। দূর্ভাগ্যবশত ছবিটি আর মুক্তি পায় নি।

গালমানের মানবপ্রেম তো ভক্তরা জানেন কিন্তু ক্যাটরিনার মানবপ্রেম এই প্রথমবারের মত ভক্তদের কাছে প্রকাশ হল। তবে কি ক্যাটরিনা সালমানের আদর্শকে অনুকরণ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ