1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

এবার আরও বেশি ভয়ংকর হতে পারে ডেঙ্গু : মেয়র আতিক

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৪৯ Time View

এ বছর ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ বুধবার সকালে রাজধানীর উত্তরায় এডিস ও ডেঙ্গু বিরোধী নাগরিক সচেতনতামূলক পথসভায় তিনি এ আশঙ্কার কথা জানান।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা যেটা তথ্য পেয়েছি, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু আরও বেশি ভয়ংকর হতে পারে। আমার কথা হলো, আমরা সাধ্যমতো চেষ্টা করব। যা যা করা দরকার আমার কাউন্সিলরদের নিয়ে, সিটি করপোরেশনের সবাইকে নিয়ে তা করব। প্রতিটি ওয়ার্ডে গিয়ে ক্যাম্পেইন করা হবে।’

এডিসের লার্ভা পেলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মেয়র আতিকুল বলেন, ‘এডিসের লার্ভা পাওয়া গেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আইন অনুযায়ী নিয়মিত মামলা হবে। কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে।’

ডিএনসিসি সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি এলাকায় ১০ দিনের মশা (ডেঙ্গু ও এডিস) নিধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। ১৭-২৬ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে।

মশক বিভাগকে নির্দেশনা দিয়ে মেয়র বলেন, ‘অভিযান চলাকালীন ১০ দিন মশক বিভাগের সব ছুটি বাতিল করা হলো। এদিন তাঁদের সবাইকে কাজে থাকতে হবে। আমাদের কাউন্সিলররা মাঠে থাকবেন। আমাদের মহিলা কাউন্সিলররা মাঠে থাকবেন। সামাজিকভাবে সব স্কুলে, পাড়া-মহল্লা, মসজিদে খুতবার সময় যেন প্রচার করা হয় তারও নির্দেশনা দিচ্ছি।’

মশার বংশবৃদ্ধিতে যারাই ভূমিকা রাখবে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘সরকারি হোক, বেসরকারি হোক কিংবা আধা সরকারি হোক, এডিসের লার্ভা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা করা হবে।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, ডিএনসিসির কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ