1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রপ্তানি আয়ের ৬৬ কোটি ডলার নিয়ে রহস্য, তদন্তে চার সংস্থা দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে হাফিজ উদ্দিন আহমদ হাসপাতাল মানুষের আস্থা ও ভরসার সর্বোচ্চস্থল, সেবায় স্বচ্ছতার ওপর জোর তথ্যমন্ত্রীর ড্রেসিং রুমের গোপন বিতর্কে সান্তোস ছাড়ছেন নেইমার? হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু ১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি

ভারতের ইনিংস ব্যবধানে জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ আগস্ট, ২০১২
  • ১৩২ Time View

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জিতেছে ভারত। স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত নৈপূণ্যে স্বাগতিকরা ইনিংস ও ১১৫ রানে হারিয়েছে কিউইদের। ভারতের ২৭৯ রানের ফলোঅন এড়াতে নেমে ১৬৪ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৫৯ ও দ্বিতীয় ইনিংস: ১৬৪ (৭৯.৫ ওভার)
ভারত প্রথম ইনিংস: ৪৩৮
ফলাফল: ভারত ইনিংস ও ১১৫ রানে জয়ী।

রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের দিনের এক উইকেটে ৪১ রানের পুঁজি নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। দুই ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও কেন উইলিয়ামসন দিনের শুরুতেই প্রতিরোধ গড়ে তোলেন ভারতীয় বোলারদের বিপক্ষে। ৭২ রানের জুটি গড়ে দলীয় ৯৮ রানে উমেশ যাদবের শিকার হন ম্যাককালাম। এরপর হুড়মুড় করে ভেঙ্গে পড়ে নিউজিল্যান্ড ইনিংস। প্রজ্ঞান ওঝা ও অশ্বিনের মারাত্মক বোলিংয়ে পরবর্তী ৬ ব্যাটসম্যানই দুই অংকের রানের ঘরে পৌঁছতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারালে ১৬৪ রানে ইনিংস গুটিয়ে যায় কিউইদের।

উইলিয়ামসন সর্বোচ্চ ৫২ রান করেন। এছাড়া ম্যাককালাম ৪২ রান করেন।

অশ্বিন ৬টি উইকেট শিকার করেন। দুই ইনিংসে ১২টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া প্রজ্ঞান ওঝা নিয়েছেন তিনটি উইকেট। সব মিলিয়ে ম্যাচে ৬ উইকেট দখল করেন এই বাহাতি স্পিনার।

দুর্দান্ত বোলিং নৈপূণ্যের জন্য ম্যাচ সেরা হন রবিচন্দ্রন অশ্বিন।

দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ